রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের অর্নিদিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার

শামীম আহমেদ  বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের ইন্টার্নী চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার চতুর্থ দিনে দুপুর সোয়া ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। দুই এক ঘন্টার মধ্যে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দিবেন বলেও জানান পরিচালক।

এদিকে গত চব্বিশ ঘন্টায় এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২০ জন। বর্তমানে ভর্তি রোগির সংখ্যা রয়েছে ১৪’শ ৭ জন।
গত ২১ অক্টোবর হাসপাতালের মেডিসিন-৪ ইউনিটের রেজিষ্ট্রার ডা. মাসুদ খান ইন্টার্ন চিকসকদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে তাকে মারধরের অভিযোগ আনেন পরিচালক বরাবরে। অপরদিকে ৩০ অক্টোবর ডা. মাসুদ খান কোতোয়ালী থানায় ইন্টার্ন চিকিৎসকদের নেতাদের নাম উল্লেখ করে মামলাও করেন।

এসময় ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেছিলেন ডা. মাসুদ খান মেডিকেলের সামনের ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেন এর বিরোধিতা করায় এমন ঘটনা। এরপর শনিবার বেলা ২টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন।

হাসপাতালে এমন অবস্থা বিরাজ করায় ভর্তিরত রোগিরা পড়েছেন বিপাকে। তাদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য হাসপাতালে কর্তব্যরত ৯০ চিকিৎসকের সাথে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মাধ্যমে আরো ১০ জন চিকিৎসক দেয়া হয়েছে। তারপর ধর্ম শুরু আগের দিন যেখানে ১০ জন রোগির মৃত্যু হয়েছিল সেই সংখ্যা বেড়ে গেল চব্বিশ ঘন্টায় দ্বিগুন হয়ে ২০ রোগির মৃত্যু হয়েছে। রোগিরা তাদের অসুবিধার কথা বললেও স্বাস্থ্য বিভাগের মগাপরিচালকের দপ্তর থেকে নিষেধ করায় আজ গণমাধ্যমে কথা বলেননি হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। তবে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে বলেন, রোগিদেরর চিকিৎসা সুবিধার কথা বিবেচনায় এনে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।