রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

গৌরনদীতে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব নবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট কর্তৃক কটুক্তির প্রতিবাদে জেলার গৌরনদীতে মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন বসিয়ে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের প্রেসিডেন্টের প্রতি ঘৃণা প্রস্তাব ও ফ্রান্সের সকল পন্য বাংলাদেশে নিষিদ্ধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান করেন।

গৌরনদী শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে প্রায় দুইঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোঃ মনির হোসেন আকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফা, সাংবাদিক জহুরুল ইসলাম জহির, কৃষকলীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ।

শেষে বিক্ষোভ মিছিল বের করে গৌরনদী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর কুশপুতুল দাহ করা হয়। এর আগে বিকেল তিনটা থেকে উপজেলার বিভিন্নস্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন বিভিন্ন এলাকার তৌহিদী জনতা।