রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৩৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

অতিরিক্ত মদপানে রাজশাহীতে যুবকের মৃত্যু

ডেক্সরিপোর্ট  রাজশাহীর গোদাগাড়ীতে অতিরিক্ত মদপানে সেলিম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

মৃত সেলিম গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

এ ঘটনায় সংকটাপন্ন অবস্থায় আরও দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা হলেন- রাজশাহী মহানগরীর রেলগেট ভাটাপাড়া এলাকার গোলাম রাব্বানী (৪০) এবং একই এলাকার জিয়া (৩৫)।

এসআই রেজাউল করিম বলেন, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ওই তিনজনকে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মৃত সেলিমের আত্মীয়রা জানিয়েছেন, তিনি অতিরিক্ত মদপান করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।