শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৫২
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

মধ্যরাত থেকে ধরা যাবে ইলিশ

ডেক্সরিপোর্ট  মা ইলিশ রক্ষা ও প্রজনন নির্বিঘ্ন করতে ১৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা ছিল। বুধবার মধ্যরাতে শেষ হচ্ছে নিষেধাজ্ঞার সময়। এর ফলে রাত ১২টার পর থেকে ফের ইলিশ শিকারে নামবেন জেলেরা।

ইলিশ মাছের উৎপাদন বাড়াতে কয়েক বছর ধরেই সরকারের তরফ থেকে এ নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। এ সময়ে ইলিশ মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ। এর লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে সরকার এ নিষেধাজ্ঞা কার্যকর করতে এ সময়ে জেলেদের সহায়তা দিতে নানা উদ্যোগ নিয়েছে। বংশবৃদ্ধি নিশ্চিত করতে এবং ইলিশ জীবনচক্র সম্পন্ন করতে পারে, তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নেয়া নানা পদক্ষেপের কারণে গত কয়েক বছরে ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন বেড়েছে।

মৎস্য অধিদফতরের হিসাব অনুযায়ী গত এক দশকে বাংলাদেশে ইলিশের উৎপাদন প্রায় তিনগুণ বেড়েছে।

মৎস্য গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিসুর রহমান জানান, ইলিশ সংরক্ষণের উদ্দেশ্যে গত কয়েক বছর নেয়া পদক্ষেপগুলো আগামীতেও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের উৎপাদন বৃদ্ধি অব্যাহত থাকবে এবং দামও কম থাকবে।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আপু সাহা বলেন, বুধবার রাত ১২টার পর সরকারি অবরোধ শেষ হচ্ছে। এরপর থেকে মাছ ধরতে পারবেন জেলেরা।