শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:০৭
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

ফুলবাড়ীতে গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

মোঃমোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০-২০২১ অর্থবছরে আশ্রয়ণ -২ প্রকল্পের অধীনে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য খাস জমির বন্দোবস্ত প্রদানপূর্বক গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ৪ নভেম্বর বিকাল ৪ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের দুটি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ৫ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক দুই কক্ষবিশিষ্ট দুটি আবাসিক ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।প্রকল্পের সুবিধাভোগিরা হলেন ওই এলাকার ভূমিহীন ও গৃহহীন দিনমুজুর মজিদুল ইসলাম ও জোবেদ আলীর পরিবার। একই প্রকল্পের আওতায় উপজেলায় মোট ১৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির বন্দোবস্ত প্রদান ও গৃহ নির্মাণ করে দেয়া হবে বলে জানা গেছে।

গৃহনির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোসাব্বের আলী মূসা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিয়া প্রমুখ।