রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৮
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

মহানবী (স.)-এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বরিশালে সাধারন শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেক্সরিপোর্ট  ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশালের সাধারন শিক্ষার্থীরা।

বুধবার বিকালে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,জিয়াদ,আরমান,ফিয়ান,রেদওয়ান অনি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন,পৃথিবী থেকে অন্ধকার,অনাচারসহ মানবতা বিরোধী অপরাধ দূর করতে আলোর মশাল নিয়ে শুভাগমন করেন বিশ্ব মনবতার মুক্তির দূত হযরত মুহাম্মাদ (সা:)। আইয়্যামে জাহিলিয়াতের যুগে নারী জাতির কোন মর্যাদা ও অধিকার ছিল না, মহানবী (সা:) নারী জাতীকে মর্যাদা ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছেন। তিনি পৃথিবীতে শাস্য,মৈত্রী,সুবিচার এবং সমতাভিত্তিক মানবিক সমাজ গড়ে তোলেন। তাই মহানবী (সা:) সমগ্র জগৎবাসির জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ্ তায়ালার নেয়ামত ও রহমত। তাই অবিলম্বে সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্টদুতকে তলব করে এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানানোর আহবান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য বর্জণ করার দাবীও জানান।