বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বকশীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে ‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিলের সঞ্চালনায় এবং ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তাসনিম রকিব, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা একেএম ছামিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, স্থানীয় সমবায়ী সংগঠনের প্রতিনিধি আল আমিন হাসান।

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা , বিভিন্ন সমবায়ী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।