বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৭
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শামীম আহমেদ  নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে উদযাপিত হচ্ছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ৪০তম প্রতিষ্ঠাবাষিকী। এ উপলক্ষে আজ শনিবার (৭ই) নভেম্বর বেলা ১১টায় নগরীর বিবির পুকুর পাড়ে তারা সমাবেশ শেষে লাল পতাকা মিছিল করেছে। এসময় সংগঠনের জেলা ও মহানগরের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।

বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী ও আহবায়ক ইমরান হাবিব রুম্মান তাদের বক্তব্যে বলেন, সারা দেশের ন্যায় বরিশালেও চলমান কয়েকটি কারখানা বন্ধ হওয়াতে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। তাদের রুি রুজীর ব্যবস্থা করার ক্ষেত্রে সরকার বা বিরোধী দলের নেতাদের কাছে গিয়ে কোন সমাধান পায়নি কর্মহারা শ্রমিকরা। এতেই প্রমাণিত হয় এসব দলে শ্রমিকদের প্রয়োজনে নয়। এজন্য তারা শ্রমিকদের আহবান করেন তাদের সাথে একত্রিত হয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার। নগরীর বিভিন্ন গুরুত্বপীর্ণ সড়কগুলোতে লাল পতাকার মিছিল প্রদক্ষিণ করে।