বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে এক জলদস্যু আটক

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে এক জলদস্যুকে আটক করেন। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী তজুমদ্দিন থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় দিকে উপজেলার ভূইয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবন সংলগ্ন সুপারি বাগানে ডাকাতের একটি দল মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নেয় এমন গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই পবিত্র ও মোঃ শামীম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পচিালনা করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মেঘনার দূধর্ষ ডাতার ফোরকা বাহিনীর সক্রিয় সদস্য বেলালকে (৩২) আটক করলেও অন্য জলদস্যুরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দা, জিআই পাইপসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক জলদস্যু বেলালের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করেন মামলা নং ০২, তাং ০৬/১১/২০ ইং।