সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৩৭
শিরোনাম :
ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭

বরিশালে হরিজন সেবক কলোনির উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদক  বরিশালে হরিজন সম্প্রদায়ের স্থায়ী আবাসনের জন্য সেবক কলোনির ৬ তলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্ধোধন করা হয়েছে।

আজ রোববার (৮ই নভেম্বর) দুপুরে নগরীর আমিরকুটির এলাকায় এই নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বরিশাল সিটি করপোরেশনের(বিসিসি)মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বিসিসি সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের আমিরকুটির ও কাউনিয়া এলাকায় হরিজন সম্প্রদায়ের ২২ কোটি ৭০ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট তিনটি ভবন নির্মাণ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে আমিরকুটির এলাকার সেবক কলোনিতে ৫ কোটি ২ লাখ ৩৪ হাজার টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট নবনির্মিত একটি ভবন উদ্ধোধন করা হয়। ভবনের ৪৪ টি ফ্লাটে হরিজন সম্প্রদায়ের ৪৪ টি পরিবার কে বরাদ্দ দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম, বিসিসির কাউন্সিলর, প্রশাসন ও বিসিসির উর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।