সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৬
শিরোনাম :
শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭

বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বিট অফিসারদের আন্তরিক হয়ে কাজ করতে হবে: ডিআইজি শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম বলেছেন,বিট পুলিশিং কার্যক্রমকে তরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে বিট অফিসারদের আন্তরিক হয়ে কাজ করতে বলেন। বিট পুলিশিং কার্যক্রম হবে অপরাধ নিয়ন্ত্রণ এর প্রাথমিক ও ক্ষুদ্র ইউনিট। বিট কর্মকর্তারা নিয়মিত বিট এলাকায় গিয়ে জনগনকে সঙ্গে নিয়ে যে কেন প্রকার অপরাধ সংগঠিত হওয়ার আগেই জনগণের সহায়তায় তা দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে আনতে কাজ করবেন।

ভোলা জেলা পুলিশের আয়োজনে রবিবার (০৮ নভেম্বর) পুলিশ লাইন্স, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ভিশন ২০৪১ কে লক্ষ্য রেখে উন্নত দেশের পুলিশের ন্যায় সেবা প্রদান করার জন্য সকলকে বিশেষভাবে কাজ করতে হবে। থানা থেকে যেন কেউ আশাহত হয়ে ফিরে না যায় সে দিকে সকলকে দৃষ্টি রাখে “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই স্লোগানকে বাস্তবায়নের লক্ষে জনগনের পুলিশ হয়ে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন।

ডিআইজি মোঃ শফিকুল ইসলাম পুলিশ সদস্যেদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন এবং সভায় উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ প্রদান করেন। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, তদন্তের মান উন্নয়ন, থানার সেবার মান বৃদ্ধি ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার ডিআইজ অফিস) মোঃ মাছুম বিল্লাহ, সকল থানার অফিসার ইনচার্জ, আর আই পুলিশ লাইন্স, জেলার বিভিন্ন থানার বিট অফিসার সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স বৃন্দ ।