মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:০৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মালিকের জীবন বাঁচালো পোষা টিয়া!

অনলাইন ডেস্ক  আগুনের হাত থেকে মালিকের জীবন বাঁচিয়েছে এক পোষা টিয়া পাখি। এই ঘটনা অস্ট্রেলিয়ার।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, এনগুয়েন নামের ওই মালিকের বাড়ি অস্ট্রেলিয়ার ব্রিসবনে। গভীর রাতে তার বাড়িতে আগুন লেগে যায়। এসময় ঘুমিয়ে ছিলেন তিনি। তবে সেই আগুন ভয়াবহ হয়ে উঠা এবং ফায়ার এলার্ম বাজার আগের তার পোষা টিয়া চিৎকার শুরু করে মালিকের ঘুম ভাঙ্গানোর জন্য। শেষমেশ কোন ধরনের আহত হওয়া ছাড়া আগুনের হাত থেকে বেঁচে যায় ওই ব্যক্তি।

এরপর রাত দুইটার দিকে হাজির হন আগুন নির্বাপক কর্মীরা।

এনগুয়েন বলেন, তার পোষা টিয়া পাখির নাম এরিক। ফায়ার এলার্ম বেজে উঠার আগেই এরিক তাকে জাগিয়ে তোলে।

অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমকে এনগুয়েন বলেন, আমি একটি বিকট শব্দ এবং এরিকের ডাক শুনি। এরিক চিৎকার শুরু করে যাতে আমি জেগে উঠি এবং সামান্য ধোঁয়ার গন্ধ পাই।

আমি এরিককে ধরে পিছনের দরজা খুলে সামান্য ধোঁয়া দেখতে পাই। এরপর বেরিয়ে আসি, বলেন এনগুয়েন ।