মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:০৪
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

করোনায় আরও ২১ মৃত্যু, শনাক্ত ২১৩৯

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে মোট ৬ হাজার ২১৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১৩৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬০৪ জন। এ নিয়ে মোট ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন করোনা থেকে সেরে উঠেছেন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে জাতিসংঘ।

করোনা মহামারীতে ৫ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার ৯৫০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৩ লাখ ২৫ হাজার ২০৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৮১ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ।