রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

ডেক্সরিপোর্ট  বাংলাদেশের বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফ বিন সালমান আল খলিফার মৃত্যুতে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তথ্য অধিদফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এ ছাড়াও বাহরাইনের প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীও প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।