মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় করোনার হানা, আক্রান্ত ৬৫

অনলাইন ডেস্ক  বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা হেডকোয়ার্টারে কর্মরত ৬৫ কর্মী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে , একটি ছোট ক্লাস্টার থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ নিয়ে তদন্ত করা হচ্ছে বলে সোমবার একটি সংবাদ সম্মেলনে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, গত সপ্তাহে যে ৫ কর্মীর দেহে করোনা শনাক্ত করা হয়েছে তার সবাই ভালো আছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি বিষয়ের পরিচালক ডা. মাইক রায়ান বলেন, আমার জানা মতে ক্লাস্টারটি নিয়ে তদন্ত করা হচ্ছে ।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস কোয়ারেন্টাইন শেষে সোমবার কর্মস্থলে ফিরেছেন। এর আগে করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় গত ১ নভেম্বর কোয়ারেন্টাইনে যান গেব্রেয়াসুস।