শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে লঞ্চে হত্যাকান্ডের শিকার যুবকের পরিচয় মিলেছে

শামীম আহমেদ  বরিশাল নদী বন্দরে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহি বিলাশবহুল সুন্দরবন (১১) লঞ্চের ছাদে হত্যাকান্ডের শিকার অজ্ঞাত যুবকের পরিচয় মেলেছে তার নাম নাম শামীম হাওলাদার (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিআইডির ইন্সপেক্টর নুরুল ইসলাম তালুকদার।

তিনি জানান, নিহত শামীম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামের বাসিন্দা খালেক হাওলাদারের ছেলে। সে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার আবির ফ্যাশন নামে একটি গার্মেন্টস এর শ্রমিক। ঢাকা থেকে বরিশালে কি কারণে এসেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবারকে খবর দেয়া হয়েছে এবং তদন্ত চলছে।

বিলাসবহুল লঞ্চ এমভি সুন্দরবন ১১ লঞ্চটি ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালে এসে পৌছে। লঞ্চটি ঘাটে ভেরার পরে যাত্রী নামিয়ে দিয়ে ভোর ৬টার দিকে লঞ্চ ধোয়া মোছার কাজ শুরু করে লঞ্চ স্টাফরা। এসময় লস্কর কালাম ছাদে ধোঁয়া নির্গমের চিমোনীর আড়ালে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা সুপারভাইজার সিরাজ ও সিকিউরিটিকে খবর দেন। পরে নৌ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।

বরিশাল নৌ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ওই যুবকের পেটে ও বুকে ছুড়িকাঘাত করা হয়েছে। এতে তার পেট থেকে ভুড়ি বেরিয়ে গেছে। কে বা কারা হত্যা করেছে তার ক্লু এখননো উদঘাটন হয়নি।

এব্যাপারে কোতয়ালী মডেল থানার (ওসি) অপারেশন মোয়াজ্জেম হোসেন জানান লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় মামলা দায়ের করেনি।

অপরদিকে বরিশাল সিআইডি ক্রাইমসিন ইনজচার্জ ইন্সেপ্রেক্টর আল-মামুন বলেন ওকে কি ধরনের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে তা ফরেনসিক চিকিৎসকরা ময়না তদন্তের মাধ্যমে বেড় করতে পারবে।