বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যু বার্ষিকী পালিত

ডেক্সরিপোর্ট  মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশালে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার প্রতিকৃর্তিতে শ্রদ্ধঞ্জলী অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ই) নভেম্বর সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অস্থায়ী মঞ্চে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি ফুলের শ্রদ্ধা জানান, গণ সংহতি আন্দোলন, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ,মাওলানা ভাসানী অনুসারী পরিষদ, মাওলানা ভাসানী পাঠাগার, ঐক্য ন্যাপ,বাসদ,বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন।

পরে গণ সংহতি আন্দোলন বরিশাল শাখার আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ ছত্তার, অধ্যাপক মিজানুর রহমান সেলিম,অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল,নৃপেন্দ নাথ বাড়ৈ, মাস্টার নুরুল ইসলাম,ডাঃ মনিষা চক্রবর্তী, ইমরান হাবীব রুমন ও শাকিবুল ইসলাম শাফিন প্রমুখ।