বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা

অনলাইন ডেস্ক  ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের এই হামলায় চালানো হয়।

এই হামলা এমন সময় চালানো হলো যখন ইরাক এবং আফগানিস্তান থেকে আরো সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছেন ট্রাম্প।

ইরাকের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশটির সরকারি ভবন এবং কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়েছে। বাগদাদদের আল-আলফ দার জেলা থেকে রকেট হামলা করা হয়েছে।

তবে ওই বিবৃতিতে হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ইরাকি কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ওই হামলায় কমপক্ষে দু’জন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।

এদিকে গ্রিন জোন ছাড়াও বাগদাদের বিভিন্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে আরো তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে। এই হামলার এক কন্যা শিশু নিহত এবং পাঁচজন আহত হয়েছেন