মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১:১৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

শাহজালালে দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৬০ টি সোনার বার উদ্ধার

ডেক্সরিপোর্ট  রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম এগুলো আটক করে। উদ্ধার সোনার ওজন ৬ কেজি ৯০০ গ্রাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মাহফুজুর রহমান। বুধবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এই সোনার বার উদ্ধার করা হয়।

তিনি জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ায়। সকালে দুবাই থেকে আসা EK-582 ফ্লাইটে যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণবার পাওয়া যায়।যার মোট ওজন ৬ দশমিক ৯০০ কেজি এবং এর বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

আটক স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যস্থা নেয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।