বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:২৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

তাহিরপুরে ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে শ্রমিক নিহত

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে ইঞ্জিন চালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন এক শ্রমিক,নিহত শ্রমিকের নাম অনুকুল মিয়া (৩০) সে উপজেলার (উত্তর) শ্রীপুর ইউনিয়নের মদনপুর গ্রামের সুন্দর তালুকদারের ছেলে। অপর একজন আহত হয়ে সিলেট এম এজি উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জানাগেছে,নিহত অনুকুর মিয়া ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মঙ্গলবার ভোর সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন।বের হওয়ার ক মিনিট হতে না হতেই নদীতে অপর একটি ইঞ্জিন চালিত নৌকা ধাক্কা দেয়,আর ওই ধাক্কায় গুরুতরভাবে আহত হয়ে পড়েন শ্রমিক অনুকুল।এ পর্যায়ে সেখানেই তার মৃত্যু ঘটে।

এ ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষনিক মুহূর্তে ঘটনাস্থলে পৌছেঁ যান,এবং সেখান থেকে অপর নৌকার মাঝি বিল্লাল (৩৫) কে আটক করা হয়।আটককৃত মাঝি একই ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের ধন মিয়ার ছেলে।

তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়,এবং একটি মামলাও হয়েছে।