শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

দিনাজপুরের ফুলবাড়ীতে বিনামুল্যে সরিষার বীজ ও সার বিতরণ

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক চাষিদের মাঝে ২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রনোদনা পুনঃর্বাসন কর্মসুচীর আওতায় বিনামুল্যে কৃষকদের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ কানিজ আফরোজ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নীরু সামসুন্নাহার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তারসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

এসময় ২৩০ জন কৃষকের হাতে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার তুলে দেওয়া হয়।