বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ফুলবাড়ীতে বোরনের প্যাকেটের মেয়াদোত্তীর্ণের তারিখ মুছে প্রতারনা

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুর ফুলবাড়ীতে দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পৌর শহরের বিভিন্ন সার, বীজের দোকান এবং হোটেলে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে ইসলাম ট্রেডার্সে ২ বছর চার মাস আগেই মেয়াদ শেষ হওয়া বোরনের প্যাকেটের গায়ের তথ্য কৌশলে মুছে ফেলে বিক্রয় করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ৫০,০০০/- জরিমানাসহ চারটি প্রতিষ্ঠানে মোট ৭৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।

উক্ত অভিযান পরিচালনা করেন, দিনাজপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। তিনি বলেন, জনস্বার্থে মনিটরিং কার্যক্রম অব্যহত থাকবে।