শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৩৭
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

নরসিংদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষক নিহত

অরবিন্দ রায়,নরসিংদী  নরসিংদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল মৃধা (৩০) নামে এক গৃহ শিক্ষক নিহত হয়েছেন।বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের নাগরিয়াকান্দির ইউএমসি জুটমিল সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে।নিহত রাসেল শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মান্নান মৃধার ছেলে।

নিহতের ছোট ভাই তারেক মৃধা জানান, রাসেল মৃধা নরসিংদী সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে নরসিংদী শহরের বিভিন্ন মহল্লায় স্কুল কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো।গতকাল রাত নয়টার দিকে নাগরিয়াকান্দি এলাকা থেকে প্রাইভেট পড়ানো শেষে শহরের কুমিল্লা কলোনিতে ভাড়া বাসায় ফিরছিল রাসেল৷ তারপর তার মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা আরও জানান, গ্রামের বাড়ি শিবপুরে জমি নিয়ে বেলায়েত হোসেন মৃধা নামে এক প্রতিবেশীর সাথে ১৭ বছর ধরে রাসেল মৃধার পরিবারের বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে মামলাও চলমান। মামলার সব ব্যয়ভার নিহত রাসেল মৃধা বহন করতো। আদালত তাদের পক্ষে মামলার রায় প্রদান করার পর থেকে আসামি পক্ষ হুমকি দিয়ে আসছিল।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।