বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৩৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

ডেক্সরিপোর্ট  বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কের বার্থী নুরানী মাদ্রসার সামনে থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ অজ্ঞাতনামা (৩০) এক নারীর লাশ উদ্ধার করেছে। ওই দিন সুরাতহাল রিপোর্ট শেষে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কের বার্থী নুরানী মাদ্রাসার সামনে ডোবার মধ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা বস্তাবন্দি দুর্গন্ধযুক্ত বস্তু দেখতে পান। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে গৌরনদী থানায় খবর দেয়। বিকেল সাড়ে ৪টায় পুলিশ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাতনামা নারী (৩০) লাশ উদ্ধার করে।

ধারানা করা হচ্ছে, অজ্ঞাতনামা দূবৃত্তরা ৩/৪ দিন আগে অজ্ঞাতনামা নাারীকে হত্যা করার পর ছালার চটের বস্তা ভরে লাশটি ফেলে যায়। সুরাতহাল রিপোর্ট শেষে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। এবং একটি মামলার প্রস্তুতি চলছে।