শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঝালকাঠিতে পুলিশের অভিযানে ৮ পিলার ব্যবসায়ী আটক

ইমাম বিমান,ঝালকাঠি  ঝালকাঠিতে ব্রিটিশ সীমানা পিলারের সাদৃশ্য বস্তুসহ আটকজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন বাইপাস মোড়স্থ ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা নয়টি মোবাইল ফোন ও পিলার ব্যবসায়ে ব্যবহারিত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

এ বিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বাইপাস মোড়ের খন্দকার বাড়িতে পিলার চোরাচালান চক্রের কতিপয় সদস্য ১০কোটি টাকা মূল্যের পিলার পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ঐ বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে উদ্ধারকৃত ওই পিলার সাদৃশ্য বস্তুটি আসলে ব্রিটিশ সীমানা পিলার কিনা তা সঠিক ভাবে বলা যাচ্ছে না। পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮১৮ । বস্তুটি পরীক্ষা নিরীক্ষা ও তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।

রাজাপুর বাইপাস এলাকার মৃত ইসাহাক খন্দকারের ছেলে ইদ্রিস খন্দকার সহ বাকি আটককৃতরা হলেন, চট্টগ্রামের বাকুলিয়ার মোহাম্মদ হোসাইনের ছেলে হোসাইন বিন শহিদ (৫০), বরিশালের হিজলার পভনিভায়া গ্রামের হাজি নুরুল ইসলামের ছেলে মাহতাব উদ্দিন (৫৪), লক্ষ্মীপুরের বাজিপুর থানার ভবানিপুর গ্রামের ফয়েজ উদিদনের ছেলে মিজানুর রহমান (৪৫), ভোলার বোরহানউদ্দিনের ইদ্রিস আলীর ছেলে মহিউদিদন (৪০), ঢাকার দক্ষিণখানার ১২ নং সেক্টরের মোল্লারটেক এলাকার জমির উদ্দিনের ছেলে রতন উদ্দিন (৪৫), ভোলার লালমোহনের চরনিউলোর কাজেম আলীর ছেলে মেহেদি হাসান (৩৩) ও রাজাপুরের আঙ্গারিয়া গ্রামের সাহেব আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) ওসি তদন্ত আবুল কালাম আজাদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।