বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৫১
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

দিনাজপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে বৃস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’- এই স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এসময় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানার, ফায়ার সার্ভিসের লিডার সাবেকুল ইসলাম, সিনিয়ার ফায়ারম্যান আব্দুর রহিম, সদস্য আব্দুল খালেক প্রমুখ দিবসে উপস্থিত ছিলেন ।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সোহেল রানার জানান, দিবসটি উপলক্ষে তিনদিন ব্যাপী যান্ত্রিক শোভাযাত্রা, কলকারখানায় সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হবে।

আলোচনা সভা শেষে দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শনী ও মহড়া অনুষ্ঠিত হয়।