মঙ্গলবার, ৩রা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৫
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ

তিন পদে ১০৬ জনকে নিয়োগ দেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন ‘প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’ শীর্ষক কর্মসূচির আওতায় এসব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হবে।

ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট পদে নেয়া হবে সাতজনকে। এ জন্য প্রার্থীকে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রিসহ এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে।

৫১ জন নেয়া হবে ক্লিনিক্যাল অকুপেশনার থেরাপিস্ট পদে। প্রার্থীকে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে।

ক্লিনিক্যাল স্পেচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদে নেয়া হবে ৪৮ জন। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিসহ এক বছর ইন্টার্নশিপে অংশগ্রহণকারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আগামী ৩০ নভেম্বর বিকাল ৫টার মধ্যে উপসচিব, প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা), সমাজকল্যাণ মন্ত্রণালয়, ঢাকার এ ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে।