শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:১০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

ডেক্সরিপোর্ট  কাঠালতলী-বাকেরগঞ্জ সড়কের রঘুনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

নিহত মোটরসাইকেল চালক চাচা মাসুদ খান (২৬) ও ভাতিজা আফ্রেদীর (২০) গ্রামের বাড়ি দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় সংলগ্ন এলাকায়।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জের রঘুনাথপুর গ্রামে ভগ্নিপতির বাড়িতে বেড়াতে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত চাচা-ভাতিজাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাকেগঞ্জ উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাসুদ খানের মৃত্যু ঘোষণা করেন এবং আফ্রেদীকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করেন।

গুরুতর আহত ভাতিজা আফ্রেদীকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় স্থানান্তর করে। অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় আফ্রেদী মারা যায়।