শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৮
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বোরহানউদ্দি‌নে গ‌্যাস সি‌লিন্ডার বিস্ফোর‌ণে নিহত ২

ডেক্সরিপোর্ট  ভোলার বোরহানউদ্দিনে গ‌্যাস সি‌লিন্ডার বিস্ফোর‌ণে দুইজন নিহত ও অন্তত ১২ জন আহত হ‌য়ে‌ছেন। শুক্রবার রাত ৯ টার দি‌কে উপ‌জেলার বড় মানিকা ইউনিয়‌নের বাটামারা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে।

নিহতরা হ‌লেন, বড় মা‌নিকা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা বাদসু হাওলাদারের ছেলে মো. হাসনাইন (১৮)। অপরজন মো. নিরব (২৩)। নির‌বের বা‌ড়ি ভোলা সদর উপ‌জেলায় জানাগে‌লেও বিস্তা‌রিত জানা যায়‌নি।

আহতরা হ‌লেন, শা‌কিল(২০), ফি‌রোজ আলম (২৭), নান্ন‌ু (২০), সাগর(১৭), লিমন (২০), ইউছুফ (৪০), রা‌সেল (৩৫), বা‌প্পি (২০) তাৎক্ষ‌ণিক বা‌কি‌দের নাম জানা যায়ন‌নি।

প্রত‌্যক্ষদর্শী স্থানীয় সংবাদকর্মী মো. নূরনবী জানান, বাটামারা মাহ‌ফি‌লে বেলুন বি‌ক্রির জন‌্য বেলুন বি‌ক্রেতা নিরব মাহ‌ফিল থে‌কে প্রায় আধা কি‌লো‌মিটার দূরে গ‌্যাস সি‌লিন্ডা‌রের মাধ‌্যমে বেলুনে হাওয়া দিচ্ছিলেন। হঠাৎ গ‌্যাস সি‌লিন্ডার বিস্ফোরণ হ‌লে, ঘটনাস্থ‌লইে‌ নিরব ও হাসনাইন মারা যান।

আহত‌দের স্থানীয়রা উদ্ধার ক‌রে বোরহানউদ্দিন হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেছেন।

বোরহানউদ্দিন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান এবং ওসি মাজাহারুল আমিন জানান, নিহত হাসনাইনের লাশ তার প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে আর নির‌বের লাশ ভোলা ম‌র্গে প্রের‌ণের জন‌্য প্রস্তু‌তি নেয়া হ‌চ্ছে।

উপ‌জেলা নির্বা‌হী কর্মকর্তা আরও জানান, তারা ঘটনাস্থলে রয়েছেন। জেলা প্রশ‌াসকের পক্ষ থে‌কে নিহতদের প‌রিবার‌কে ১০ হাজার টাকা ক‌রে অনুদান দি‌য়ে‌ছেন এবং আহত‌দের চি‌কিৎসার সব ব‌্যবস্থা ক‌রে‌ছেন।