বৃহস্পতিবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশাল বিএম কলেজের ৬৬তম অধ্যক্ষ জিয়াউল হক

আব্দুল্লাহ আল হাসিব,বরিশাল  বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ৬৬তম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশের মাধ্যমে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পিআরএল গমনের সুবিধার্থে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এ কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্নিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এদিকে ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমদকে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে দেয়া হয়েছে।

এর আগে তিনি বরিশাল জেলার সরকারি বিএম কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ২০১৪ সালের ১৮ জুন বরিশাল শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে যোগদান করে ২৪ মার্চ ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৮ সালের ২৫ মার্চ তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন।