রবিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:০৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

স্বর্ণের দাম ভরিপ্রতি ১১৬৬ টাকা কমল

ডেক্সরিপোর্ট  স্বর্ণের দাম ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা কমলো। গত সপ্তাহে প্রতি ভরি স্বর্ণে দুই হাজার ৫০৮ টাকা কমেছিল। যদিও করোনার পরিস্থিতিতে গত অক্টোবরে ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বেড়েছিল।

মঙ্গলবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ৬৬৬ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ৮৩৩ টাকায়।

২১ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে প্রতি ভরি বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকা। যা মঙ্গলবার বিক্রি হচ্ছিল ৭০ হাজার ৬৮৪ টাকায়।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬০ হাজার ৭৬৯ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৬১ হাজার ৯৩৬ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ কিনতে হবে খরচ করতে হবে ৫০ হাজার ৪৪৬ টাকায়। এই মানের স্বর্ণ মঙ্গলবার পর্যন্ত বিক্রিমূল্য ছিল ৫১ হাজার ৬১৩ টাকায়।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশীয় স্বর্ণবাজারে দরের উত্থান-পতন সত্বেও ব্যবসার অচল অবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে ২২ ক্যারেটের রুপার ভরির দাম হবে ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ১২২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির রুপার দাম পড়বে ৯৩৩ টাকা।