শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

অপরাধ নিয়ন্ত্রন করে অপরাধীকে ধরার বিষয়ে নিঃশ্বার্থ ভাবে কাজ করতে হবে: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,দেশের আইন শৃংখলাকে ঠিক রেখে জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানাকে বিট পুলিশিংয়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়েছে।সুতরাং বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রন করে অপরাধীকে ধরার বিষয়ে নিঃশ্বার্থ ভাবে কাজ করতে হবে।যে উদ্দেশ্যে রাষ্ট্র আমাদেরকে নিয়োগ দিয়েছে সে উদ্দেশ্যকে সমুন্নত রেখে সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বুধবার(০২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল এয়ারপোর্ট থানা পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,মনে রাখতে হবে আমরা বিদেশী নই, আমরা দেশী পুলিশ,জনগনের পুলিশ।তাই জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে।মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে।নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে।বিট অফিসাররা নিজ নিজ বিটের সাধারন জনগনের সাথে মিশে অপরাধ নিয়ন্ত্রনে কাজ করুন।প্রত্যককে সাথে নিয়ে সমান ভাবে গুরুত্বদিয়ে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম,এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম,পুলিশ পরিদর্শক(তদন্ত)শাহ মোঃ ফয়সাল প্রমুখ।