শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

তালেবানের সঙ্গে শান্তি প্রক্রিয়া নিয়ে আফগান সরকারের লিখিত চুক্তি

অনলাইন ডেস্ক  আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে একটি লিখিত চুক্তি হয়েছে।

আলোচনা অব্যাহত রাখতে দুপক্ষই এটি মেনে চলার ঘোষণা দিয়েছে। এ চুক্তিকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র।

ভবিষ্যতে আলোচনা এগিয়ে নেয়া, যুদ্ধবিরতি নিয়ে কীভাবে আলোচনা হবে, প্রাথমিক চুক্তিতে তারই রূপরেখা তৈরি হয়েছে বলে বুধবার যৌথ বিবৃতিতে আফগান সরকার ও তালেবান জানিয়েছে।

গত ১৯ বছরের যুদ্ধের মধ্যে এটিই দুপক্ষের মধ্যে প্রথম কোনো লিখিত চুক্তি। খবর আলজাজিরা ও ডয়েচে ভেলের।

যৌথ বিবৃতিতে বলা হয়, একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে। তারা শান্তিচুক্তির এজেন্ডা কী হবে তার খসড়া তৈরি করবে।

আফগান সরকারের প্রতিনিধি নাদের নাদেরি রয়টার্সকে বলেন,আলোচনার পদ্ধতি ও প্রস্তাবনা চূড়ান্ত হয়েছে। এবার নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী আলোচনা চলবে। তালেবান প্রতিনিধিও টুইট করে এ বক্তব্য সমর্থন করেছেন।

আফগান সরকার ও তালেবানের এ চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুপক্ষকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই চুক্তি হলো মতৈক্যে পৌঁছনোর জন্য দুপক্ষের নিরন্তর চেষ্টা ও ইচ্ছের যোগফল। দুপক্ষ যাতে সহিংসতা কমিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছতে পারে, তার জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা করবে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তি প্রমাণ করে দিচ্ছে– দুপক্ষই আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে চাইছে।