রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনার নকল টিকা নিয়ে ইন্টারপোলের সতর্কতা জারি

ডেক্সরিপোর্ট  করোনার ভ্যাকসিন নিয়ে যখন নানামুখী আশার আলো, ঠিক তখনই সংঘবদ্ধ অপরাধী চক্রের নিশানা হয়ে উঠেছে এটি, এমন সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।

সংঘবদ্ধ অপরাধী চক্র কোভিড-১৯ ভ্যাকসিনকে নিশানা করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। একইসঙ্গে করোনার নকল টিকা বাজারে বিক্রি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ইন্টারপোলের মহাসচিব ইয়োরগেন স্টক বলেন, এক দিকে নানা দেশের সরকার কোভিড-১৯ টিকা বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে অপরাধী চক্র টিকা সরবরাহ ব্যবস্থায় হস্তক্ষেপ করা বা বিঘ্ন ঘটানোর ছক কষছে।

১৯৪ টি সদস্য রাষ্ট্রের জন্য বৈশ্বিক সতকর্তা (গ্লোবাল এলার্ট) জারি করেছে সংস্থাটি।

অপরাধী চক্র যাতে সরাসরি বা অনলাইনে কোভিড-১৯ এর ভুয়া টিকা বিক্রি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতেও বলেছে ইন্টারপোল।