শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে অস্ত্র, ইয়াবা, গাঁজাসহ সন্ত্রাসী মনির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ সন্ত্রাসী মনির হোসেনকে গ্রেফতার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে আগৈলঝাড়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার র‌্যাবের দায়ের করা মামলার উদ্বৃতি দিয়ে বলেন, বুধবার মধ্যরাতে র‌্যাবের টহল দল রতœপুর বাজারে ডিউটিকালীন অবস্থায় স্থানীয় দলিল উদ্দিন হাওলাদারের ঘরে অস্ত্র ও মাদকসহ এক ব্যবসায়ির অবস্থানের খবর পান। পরে র‌্যাব সদস্যরা ওই বাড়ি ঘেরাও করে অস্ত্র ও মাদক ব্যবসায়ী ছয়গ্রামের মৃত জব্বার হাওলাদারের পুত্র মনির হোসেনকে (৩৬) আটক করে। মনিরের স্বীকারোক্তি অনুযায়ী তার (মনির) শ্বশুর দলিল উদ্দিনের ঘর থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ছোড়া, ২০পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এজাহারের বরাত দিয়ে ওসি আরও বলেন, র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক মনির জানিয়েছে সে বিভিন্ন এলাকা থেকে মাদক এনে এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ আটক মনিরকে বৃহস্পতিবার সকালে থানায় হস্তান্তর করে র‌্যাবের ডিএডি মোঃ আব্দুুল্লাহ বাদি হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত মনির হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।