সোমবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০১
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

তুরাগে পড়ে নিখোজ হওয়া ট্যাক্সিক্যাবের সন্ধান মেলেনি

 ডেক্সরিপোর্ট: ঢাকার সাভারের আমিনবাজার ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত একটি ট্যাক্সিক্যাব নদীতে পড়ে নিখোঁজ হওয়ার ১১ ঘণ্টা পরও সন্ধান পাওয়া যায়নি। এর খোঁজে ঘটনাস্থলে ডুবুরি দল কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার রাত সাড়ে ৮টার দিকে আমিনবাজারের সালেহপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর মো. ফরহাদ জানান, দুর্ঘটনাস্থলে ডুবুরি দল পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে।

ফায়ার সার্ভিসের ৪ নম্বর জোনের কমান্ডার আনোয়ারুল হক বলেন, রাত ১টা থেকে ট্যাক্সিটি উদ্ধারের চেষ্টা করছেন আমাদের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল। তবে এখনও সেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ট্যাক্সিক্যাবটি ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জসিম বলেন, দ্রুত গতির একটি ট্যাক্সিক্যাব হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার তথ্য জানিয়েছেন।