বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মিঠু বহিষ্কার

ডেক্সরিপোর্ট  পদ বাণিজ্য,বিতর্কিত কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠুকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির পদ বাণিজ্য ও নানান বিতর্কিত কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মাহফুজুল আলম মিঠু পদ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।