বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভোলায় মালবাহী ট্রলি মটরসাইকেলে সংঘর্ষ, নিহত ১

ভোলা প্রতিনিধি  ভোলায় ট্রলি মটরসাইকেল সংঘর্ষে নিজাম উদ্দিন মিরন (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আরো দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার পল্লীবিদ্যূৎ অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিরন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান,দুপুরে মিরনসহ তিনজন মোটরসাইকেলে করে ভোলা শহরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী মিরন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরো দু’জন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যাওয়ায় আটক করা য্ায়নি।