বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

মেঘনা চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ার দায়ে ১৪ জনের কারাদণ্ড

–

নিজস্ব প্রতিবেদক  বরিশালের হিজলার মেঘনা নদীতে জেগে ওঠা চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ার দায়ে ১৪ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে আটক ওই ১৪ জনকে ওইদিন রাতেই কারাদ- দেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।

আজ শুক্রবার তাদের কারাগারে প্রেরন করে পুলিশ। জেলা প্রশাসনের সহকারী কমিশনর সুব্রত কুমার বিশ্বাস তথ্যটি নিশ্চিত করে জানান, হিজলার ‘চর দুর্গাপুর লঞ্চ ঘাটের’ পূর্ব দিকে মেঘনা নদীতে জেগে ওঠা চরের মাটি কিছুদিন ধরে বাণিজ্যিক উদ্দেশে অবৈধভাবে কেটে নিচ্ছিল একদল লোক। খবর পেয়ে নৌ পুলিশের সহায়তায় হিজলা উপজেলা নির্বাহী বকুল চন্দ্র কবিরাজের নেতৃত্বে গত বৃহস্পতিবার বিকেলে মেঘনার ‘চর দুর্গাপুর লঞ্চ ঘাট’ এলাকায় অভিযান চালায়।

এ সময় চরের মাটি অবৈধভাবে কেটে নেয়ার অভিযোগে ১৪জন শ্রমিক-কর্মচারীকে আটক করেন তারা। আটককৃতরা সরকারি চরের মাটি কেটে নেয়ার কথা স্বীকার করে। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক আটক ১৪জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। শুক্রবার দ-প্রাপ্তদের কারাগারে প্রেরন করা হয়। জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।