শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বকশীগঞ্জে ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত

নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযুদ্ধের রণাঙ্গন ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে ধানুয়া কামালপুর স্মৃতি সৌধে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে মুক্তিযুদ্ধ যাদুঘর সংলগ্ন মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান সানা, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন, বীরমুক্তিযোদ্ধা সুজা উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী , বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, শিক্ষক মেজবাহ উল হক তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।