বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

জামালপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন

নুরুল ইসলাম মোল্লা,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ (৬০) এর দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার জুমার নামাজ পর পৌর শহরের নয়াপাড়া গ্রামে জানাজা নামাজ শেষে শ্রদ্ধা আর ভালবাসায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের জানাজায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান সানা, শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সহ জেলা আওয়ামী লীগ, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে ঢাকা থেকে এ্যাম্বোলেন্সে আবুল কালাম আজাদের মরদেহ বকশীগঞ্জে পৌঁছলে জামালপুর জেলা আওয়ামী লীগ , উপজেলা আওয়ামী লীগ , আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাকে শেষ শ্রদ্ধা জানান।