শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২৫
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

শাহজালালে পায়ুপথে ১ হাজার ইয়াবাসহ যুবক ও লাখ টাকা সহ নারী আটক

ডেক্সরিপোর্ট:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাইফুল (২৮) নামে এক যুবকের পায়ুপথ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সময়   মুন্নি (২৭) নামের অপর ১ জন নারীকে লাখ টাকাসহ আটক করা হয়।

রোববার রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আর্মড পুলিশ তাদের আটক করে।

সাইফুল কক্সবাজারের রামু থানার রামু কলগড় গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে। মুন্নি ভোলার সদর থানার ছোট চর সামাইয়া গ্রামের লিটনের স্ত্রী।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিকাল সাড়ে ৫টার দিকে সাইফুল ও মুন্নিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সাইফুল তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে তার পায়ুপথ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মুন্নির কাছে পাওয়া যায় ৯৬ হাজার ৯০০ টাকা।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, দুজনের বিরুদ্ধে রাতে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।