তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় তাহিরপুর উপজেলার সদর বাজারে এই আলোচনা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান এম কে খসরু (ওয়াহিদ) চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা,তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল লতিফ,উপজেলা মুক্তিযোদ্ধা (কমান্ডার) আবু বক্কর সিদ্দিক,মুক্তিযোদ্ধা রফিুল ইসলাম,আব্দুস শহীদ,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ,সাংঘটনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা ছাত্রলীগ আবুল বাশার প্রমুক।