বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:৪৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

কুষ্টিয়ায় রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

ডেক্সরিপোর্ট  কুষ্টিয়ায় রাতের আধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো এক সময় পৌরসভার ৫ রাস্তার মোড়ে নির্মাণাধীন ভাস্কর্যের ডান হাত, মুখমণ্ডল ও বাম হাতের অংশবিশেষ ভেঙে দেয় দুর্বৃত্তরা।

শনিবার সকালে বিষয়টি নজরে আসার পর আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ-মিছিল করেন।

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী জানান, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী গোষ্ঠী, যারা বঙ্গবন্ধুকে মানতে পারে না তারাই এ ঘটনা ঘটিয়েছে।

কুষ্টিয়া পৌরসভার প্রধান প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ভাস্কর্যটির নির্মাণ কাজ প্রায় ৭৫ শতাংশ শেষ হয়েছে। ভাঙার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।’