বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:০১
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

ভ্যাকসিন নেওয়ার পরেও করোনায় আক্রান্ত ভারতীয় মন্ত্রী

অনলাইন ডেস্ক  ট্রায়ালের সময় ভারতের তৈরি কোভ্যাকসিন নিয়েছিলেন দেশটির হরিয়ানা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। তবে এর পরেও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। শনিবার একটি টুইট বার্তায় এমনটি জানান ৬৭ বছর বয়সী ভিজ।

টুইট বার্তায় ভিজ বলেন, আমি করোনা পজিটিভ হয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদেরকেও করোনা টেস্ট করার পরামর্শ দিচ্ছি।

I have been tested Corona positive. I am admitted in Civil Hospital Ambala Cantt. All those who have come in close contact to me are advised to get themselves tested for corona.

— ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister) December 5, 2020

জানা গেছে, গত ২০ নভেম্বর হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ ভারতের তৈরি কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ভ্যাকসিন গ্রহণ করেন।

এখনও পর্যন্ত ১ম ও ২য় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে এক হাজার অংশগ্রহণকারীদের ওপর কোভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে এবং সংস্থাটি বলেছে, তাতে আশাব্যঞ্জক সুরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে ভ্যাকসিনটি।