বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

সোনারগাঁওয়ে কিশোরের পুরুষাঙ্গ কেটে দিল বন্ধুরা

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় মো. ইব্রাহীম (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে।

আহত ইব্রাহীম উপজেলার হামছাদি গ্রামের আনোয়ার উদ্দিন মিয়ার ছেলে ও মাদ্রাসা ছাত্র।

সোনারগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই ) মো. আরিফ জানান, মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচে ইব্রাহীমকে পুরুষাঙ্গ কাটা মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় বালুয়া দীঘিরপাড় এলাকায় একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল ওই কিশোর। পরে সেখান থেকে তার কয়েকজন বন্ধু পানাম নগরীতে ঘুরাতে নিয়ে যায়।

পরে তার বন্ধুদের মধ্যে কেউ একজন তার চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে তাকে অচেতন করে তার পুরুষাঙ্গ কেটে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

রাত সাড়ে দশটার দিকে ওই কিশোরেরর জ্ঞান ফিরলে সে পানাম নগর থেকে একটি সিএনজি নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা ব্রিজের নিচে এসে অচেতন হয়ে পরে। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

বর্তমানে এ মাদ্রাসা ছাত্র ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছে।