নিজস্ব প্রতিবেদক ব্যাংকিং সেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে, “আমরা আপনাদের প্রয়োজন বুঝি’ তাই আপনার কাছে আপনার পাশে” এই শ্লোগান নিয়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠী এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধন করা হয়েছে।
শনিবার(২৮ নভেম্বর)উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর বরিশাল বিভাগের জোনাল ম্যানেজার, মিয়ারহাট শাখার শাখা প্রধান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর বিভিন্ন দিক তুলে ধরে ব্যাংকের ভুয়সী প্রসংশা করেন এবং এর সার্বিক সাফল্য কামনা করেন। এছাড়া মাহামুদকাঠীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর শাখা পেয়ে অত্র এলাকার জনগন অত্যান্ত খুশি হন।