বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিন বিকল

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা গত ৩ দিন ধরে বন্ধ রয়েছে। পিসিআর মেশিন বিকল হওয়ায় গত বৃহস্পতিবার থেকে সৃষ্টি হয়েছে এই অবস্থা। মেশিনটি চালু হতে আগামী ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিস্টরা।

তবে নমুনা সংগ্রহ করে ঢাকা ও ভোলার পিসিআর ল্যাবে পাঠিয়ে করোনা পরীক্ষা চালু রাখা হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের প্রধান ও ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আকবর হোসেন জানান, বৃহস্পতিবার পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষার পর মেশিনে ত্রুটি দেখা দেয়। এরপর থেকে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। সাথে সাথে বিষয়টি ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

শুক্রবার ঢাকা থেকে প্রকৌশলীরা বরিশালে এসে বিকল যন্ত্রপাতি মেরামতের জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেয়। শনিবার সকালে মেশিনটি ঢাকায় পাঠানো হয়। মেশিনটি মেরামতে আগামী ৭ থেকে ১০দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা তাকে জানিয়েছেন। এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মেডিকেলে কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা বন্ধ থাকলেও নমুনা সংগ্রহ চালু আছে।

বরিশাল থেকে নমুনা সংগ্রহ করে কিছু নমুনা ঢাকায় এবং কিছু নমুনা পাঠানো হচ্ছে ভোলার পিসিআর ল্যাবে। শনিবারও ১১২টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজে চলতি বছরের ৯ এপ্রিল থেকে পিসিআর ল্যাবে করোনার নমুনা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত ৪৬ হাজারের উপর নমুনা পরীক্ষা হয় এই ল্যাবে।

বরিশাল বিভাগে বরিশাল মেডিকেল কলেজ ছাড়া ভোলা জেলায় একটি পিসিআর ল্যাব রয়েছে। বরিশাল জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪শ’ ৭১জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৪ হাজার জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৭৭ জনের।