বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শামীম আহমেদ  নতুন করে দেশে জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী ও মৌলবাদ চক্রের উত্থানের প্রতিবাদে দেশব্যপি কর্মসূচির অংশ এবং বরিশালে লাগাতার কর্মসূচি পালন উপলক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৬ই) ডিসেম্বর সকাল ১১ টায় নগরীর শহীদ সোহেল চত্বর সড়কস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যলয় থেকে বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বেড় হয়।

মিছিলটি সদররোড হয়ে লাইনরোড, দক্ষিণ চকবাজার, সিটি কর্পোরেশন মোড়, ফজলুল হক এ্যাভিনিউ হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, যতদিন দেশের ভিতর অপশক্তি মৌলবাদ অরজগতা সৃষ্টির পায়তারা করবে ততদিন পর্যন্ত বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রাজ পথে কর্মসূচি চালিয়ে যাবে।

তাই বিকালে মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করার জন্য যুবলীগের নেতা কর্মীদের কর্মসূচি চালিয়ে যাবার আহবান জানান।

মিছিল শেষে বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুস বলেন, ৭০ সালের নির্বাচনের পূর্বে এই মৌলবাদ গোষ্টি ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে ছিল সেদিন তাদের সেই আসা পূরণ হয়নি।

আজ আবার এই স্বাধীনতা বিরোধী মৌলবাদ গোষ্টি নতুন করে দেশের ভিতর বঙ্গবন্ধুর ভাস্কর্য় নিয়ে অরজগতা সৃৃষ্টি ও ষড়যন্ত্র শুরু করেছে।

বাংলাদেশ আওয়ামী লীগ জাতীর জনকের কণ্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে কোন ষড়যন্ত্র করে টলানো যাবে না। আওয়ামী লীগ সরকার দেশকে যেভাবে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে সেখান থেকে সরকারের কাজের গতি পিছু টেনে ধরে রাখা যাবে না। তাই আওয়ামী লীগের পিছু লেগে কিছু করার আশা ত্যাগ করার জন্য আহবান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড, এক এম জাহাঙ্গীর হোসাইন, মহানগর সহ-সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, হাসান মাহমুদ বাবু, এ্যাড, গোলাম সরোয়ার রাজিব, প্যানেল মেয়র গাজী নঈমুল হাসান লিটু, প্যানেল মেয়র এ্যাড, রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগ নেতা তারিক বীন ইসলাম, মোয়াজ্জেম হোসেন চুন্নু প্রমুখ।

এর পূর্বে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।

অপরদিকে শনিবার রাত থেকে নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কস্থ শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষা করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের নির্দেশে পোষাকী পুলিশ সদস্য ছাড়াও বেশ কিছু গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।