বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৪
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বরিশালে অটোরিকশা উল্টে নারীর মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে আমেনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বান্দররোডস্থ প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।আমেনা বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি সিকদারপাড়ার ফরিদ সিকদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রি সাইফুল ইসলাম জানান, সকালে রূপাতলী থেকে দু’জন যাত্রী নিয়ে লঞ্চঘাট যাচ্ছিল একটি অটোরিকশা। পথে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে সংস্কারাধীন সড়ক অতিক্রমকালে রূপাতলী থেকে আসা একটি মোটরসাইকেল অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে এর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আমেনা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান,এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।